নরেন্দ্রপুরের বলরাম মহারাজ আর নেই Deveswarananda Maharaj (Balaram Maharaj)
নরেন্দ্রপুরের বলরাম মহারাজ আর নেই
![]() |
| Deveswarananda Maharaj (Balaram Maharaj) |
চলে গেলেন স্বামী দেবেশ্বরানন্দজী। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহকারী সম্পাদক ছিলেন। দীর্ঘদিন তিনি এই আশ্রমের সেবা দিয়েছেন। আমার যখন নরেন্দ্রপুরে পোস্টিং হল তখন ওনার ভবনে যেটার নাম বলরাম ভবন সেই ভবনে থাকতে দেওয়া হল। দোতালায় মহারাজ থাকতেন একতলায় আমি আর স্বামী কেদারানন্দজী থাকতাম। আমরা একদম আশ্রমের এক কোণে থাকতাম তাই বড় একটা কেউ যাতায়াত করত না আমাদের ভবনে। সন্ধ্যা আরতিতে সবাই আসতেন কিন্তু বলরাম ভবনে বড় একটা কেউ ঢুকতেন না। দুপুরবেলা মানুষের সঙ্গে খাবার সময় দেখা হতো না কিন্তু রাত্রে রোজ দেখা হত আর খাবার পর আমরা গোশালা অব্দি হেঁটে যেতাম।
শ্রদ্ধাঞ্জলি: রেভারেন্ড দেবেশ্বরানন্দ মহারাজ (বলরাম মহারাজ, নরেন্দ্রপুর) এর পরলোকগমন
একদিন এরকম হয়েছে উনি লক্ষ্য করেছেন যে আমার ঠান্ডা লেগেছে। দুপুরের মধ্যে বাজারে চলে গেছেন। তিনখানা বালাপোষ কিনে নিয়ে এসেছেন। একটা কেদারানন্দজীর জন্য, একটা ওনার আরেকটা আমার। আমি যদি আপত্তি করি তাই ঘরের মধ্যে ঢুকে আমার সারা গায়ে বালাপোশ জড়িয়ে দিলেন। আমি যখন নরেন্দ্রপুর থেকে মনসাদ্বীপে তখন মহারাজ ব্যবস্থা করে সেই বালাপোশ প্যাক করে পাঠালেন যাতে মনসাদ্বীপে গিয়ে কোন কষ্ট না হয়।
Revered Deveswarananda Maharaj (Balaram Maharaj) Passes Away
আমায় মাঝে মাঝে ফোন করে খবর নিতেন। আবার যখন আমি নরেন্দ্রপুরে মাসিক ধর্ম প্রসঙ্গ করতে আসতাম উনি বলে রেখেছিলেন ধর্ম প্রসঙ্গ করার আগে ওনার কাছে যেন চা খেয়ে যাই । নানা রকমের খাবার জোগাড় করে রাখতেন যেগুলি আমি খেতে ভালবাসি আর সঙ্গে চা । রাত্রে মন্দির থেকে মঙ্কস কোয়ার্টার এ আসার জন্য টোটোর ব্যবস্থা করে রাখলেন যাতে আমার ফিরে যেতে কোন অসুবিধা না হয়। অসুস্থ ছিলেন কিন্তু চলে যাবেন সেটা ভাবিনি। চেনা মানুষরা হারিয়ে গেলে বড় কষ্ট হয় স্মৃতিই হাতরে বাঁচার খুব ভালো কাজ নয়।
![]() |
| বলরাম মহারাজ |
ঠাকুরের কাছে ভালো থাকবেন এটা জানি। তবু বলি খুব আনন্দে থাকুন। আমার প্রণাম জানবেন।
স্বামী স্তবপ্রিয়ানন্দ
Ramkrishna Mission Vidyalaya, Narendrapur, Rajpur Sonarpur, West Bengal 700103, India
রামকৃষ্ণ মিশন, Ramakrishna Mission, বলরাম মহারাজ, Balaram Maharaj, নরেন্দ্রপুর, Belur Math, শ্রদ্ধাঞ্জলি,

.jpg)
No comments